সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, জেলে আটক

হোম » খুলনা » সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, জেলে আটক
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, জেলে আটক

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা) 

 

সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের অধীন মারকি খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে জেলেদের আটক করেছে বন বিভাগ। এ সময় দুটি নৌকা, অবৈধ ভেশাল জাল, নিষিদ্ধ কীটনাশক ও চিংড়ি মাছ উদ্ধার করা হয়।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নলিয়ান স্টেশনের বনরক্ষীরা অংশ নেন।

 

আটক ব্যক্তিদের মধ্যে রফিকুল ইসলাম (৫২), আয়ুব আলী গাজী (৫৫), দিদারুল গাজী (৩০), হামিদ গাজী ও আবুল হাসান (৩০) রয়েছেন।

 

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। আটক জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৩৪ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ