আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, রোববার রাতে উপজেলার জোবারপাড় এলাকায় অভিযান চালিয়ে জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে এ্যাসেন্ট রায় (৩২) ও সরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদারকে (২১) পাঁচ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

এ ছাড়া ছয়গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আ. সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লাকে (৩২) ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে সোমবার সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৯:১৫ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ