মহিপুরে ১৭৫ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার, একজন পলাতক

হোম » পটুয়াখালী » মহিপুরে ১৭৫ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার, একজন পলাতক
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


 

মহিপুরে ১৭৫ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার, একজন পলাতক

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৭৫টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আরও একজন পলাতক রয়েছেন।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহিপুর থানার নজীবপুর গ্রামের সুগন্ধা মার্কেটে শামসুল হক বিশ্বাসের ফিডার ও মেশিনারিজের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুরানমহিপুর গ্রামের হান্নান বিশ্বাসের ছেলে শামসুল হক বিশ্বাস এবং একই গ্রামের মৃত হামিদ হাওলাদারের ছেলে মো. ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে মহিপুর থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:০৯:৩১ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ