গলাচিপায় ৫৩ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গলাচিপায় ৫৩ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় ৫৩ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. লায়লা আক্তার (৩৩) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার লায়লা আক্তার ওই এলাকার মো. বাবুল চৌকিদারের স্ত্রী।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর এলাকায় লায়লা আক্তারের বাসায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার লায়লা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০২:২৪ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ