মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অম্বিকাপুর এলাকার মো. রাসেল বেপারী (৪৬), মো. রাকিব হাওলাদার (৩২) ও শাখাওয়াত হাওলাদার (৩৩)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় সাবেক কাউন্সিলর জিএস খোকনের বাড়ির মসজিদের সামনে পাকা রাস্তা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, ‘মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত আছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ৫:০৫:২৩ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ