হক্কানী আলেমদের পরামর্শে হিবা আইন সংশোধনের দাবি ছারছীনার পীরের

হোম » ইসলামী জীবন » হক্কানী আলেমদের পরামর্শে হিবা আইন সংশোধনের দাবি ছারছীনার পীরের
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


 

আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

সাগরকন্যা ডেস্ক

চলমান হিবা আইন নিয়ে আলেমদের মতামত গ্রহণ করে তা পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস ও পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন থেকে সরকারকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, ইসলামী শরীয়ত-সংশ্লিষ্ট বিষয়ে হক্কানী আলেম-ওলামা ও ইসলামী আইন বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করলে তা অধিক গ্রহণযোগ্য ও জনকল্যাণকর হবে।

ছারছীনার পীর ছাহেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হক্কানী আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ করে চলমান হিবা আইন সংশোধন এবং কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৩৫ ● ২৭ বার পঠিত




আর্কাইভ