গলাচিপার সাবেক ইউপি চেয়ারম্যান স্বপনের স্ত্রীর মৃত্যু

হোম » শোক-মৃত্যুবার্ষিকী » গলাচিপার সাবেক ইউপি চেয়ারম্যান স্বপনের স্ত্রীর মৃত্যু
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপার সাবেক ইউপি চেয়ারম্যান স্বপনের স্ত্রীর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদুল ইসলাম স্বপনের সহধর্মিণী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বরিশালে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।

 

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনের আকস্মিক চলে যাওয়ায় পরিবারটি গভীর শোক ও বেদনার মধ্যে রয়েছে।

 

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গলাচিপা প্রেসক্লাব। প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত স্বামী, সন্তান, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

 

গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৮ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ