মনপুরায় ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

হোম » ভোলা » মনপুরায় ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় ইয়াবাসহ আটক পান ব্যবসায়ী মাইনুদ্দিন।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় ১৫ পিস নিষিদ্ধ ইয়াবাসহ মো. মাইনুদ্দিন নামে এক পান ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাইনুদ্দিন ওই বাজারের পান ব্যবসায়ী এবং হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।

 

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাইনুদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২১:৩৩ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ