মির্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

হোম » আইন-আদালত » মির্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


মির্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সুবিদখালী বন্দর ও কপালভেড়া এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী জানান, গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে যমুনা গ্যাস ও ফ্রেশ গ্যাস কোম্পানির দুই ডিলারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

তিনি জানান, ভোক্তাদের সঠিক মূল্যে গ্যাস সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে মির্জাগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৫:২৮ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ