আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বরিশালের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আগৈলঝাড়ায় ভূমিসেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে হয়রানি ও অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

সাধারণ মানুষ যাতে সরাসরি স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পান এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।

 

সভায় উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, বিভাগীয় ছোটমনি নিবাসের উপতত্ত্বাবধায়ক সুশান্ত বালা, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও জুলাই যোদ্ধা মেহেদী হাসান প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, মো. সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

সভায় উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ঘর খালি থাকা, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের নামফলক স্থাপনসহ বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলা প্রশাসক এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

পরে জেলা প্রশাসক উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। এ ছাড়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৩২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ