গৌরনদীতে ইয়াবাসহ সরকারি কর্মচারীকে গণধোলাই

হোম » বরিশাল » গৌরনদীতে ইয়াবাসহ সরকারি কর্মচারীকে গণধোলাই
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

গৌরনদীতে ইয়াবাসহ সরকারি কর্মচারীকে গণধোলাই

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় জনতার হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামে এক সরকারি কর্মচারী। বুধবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বাকাই হাট এলাকায় খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

 

মাইনুর হাসান মাসুম মাদারীপুর জেলার ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। তিনি ডাসার উপজেলা সদরের বাসিন্দা। সম্প্রতি তাকে খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে বদলির আদেশ দেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মাসুম। পরে বাকাই হাট এলাকায় খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একদল যুবক তাকে তল্লাশি করে দুই পিচ ইয়াবা পায় বলে দাবি করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। একপর্যায়ে মাসুম মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।

 

এ ঘটনায় মাসুমের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২০:০০:৩১ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ