ঝালকাঠিতে নৌকা বাইচ অনুষ্ঠিত

হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে নৌকা বাইচ অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


 

ঝালকাঠিতে নৌকা বাইচ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠির সুগন্ধা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে লঞ্চঘাট এলাকা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে সদর উপজেলার ৯টি দল অংশ নেয়।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল নৌপথে দায়িত্ব পালন করে। মিনিপার্ক সংলগ্ন এলাকায় গিয়ে নৌকা বাইচের সমাপ্তি ঘটে।

 

প্রতিযোগিতায় মাহবুব সিকদারের নেতৃত্বাধীন ধানসিঁড়ি গ্রুপ প্রথম, চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ দ্বিতীয় এবং সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ তৃতীয় স্থান অর্জন করে।

 

পরে মিনিপার্কে বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. মহসিন।

 

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ অন্যরা। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:১১ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ