নলছিটির বি জি ইউনিয়ন একাডেমির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

হোম » ঝালকাঠী » নলছিটির বি জি ইউনিয়ন একাডেমির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


নলছিটির বি জি ইউনিয়ন একাডেমির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভাসাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটি উপজেলার বি জি ইউনিয়ন একাডেমির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

 

সভায় নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান হেলাল খান, উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক ও এডহক কমিটির অভিভাবক সদস্য আব্দুল কাদের খান, স্বেচ্ছাসেবক দলের নলছিটি উপজেলা শাখার আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিক মোল্লা, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল সরদার, যুবদল নেতা মো. ফাইজুল ইসলাম নয়ন ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তানভীর খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব মো. আলী হায়দার, শিক্ষক প্রতিনিধি গোপাল চন্দ্র নট্ট এবং সহকারী সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি এ জেড এম মাসুম বিল্লাহ খান স্বপন। সঞ্চালনা করেন যুবদল নেতা মো. জাকির হোসেন লিটন মোল্লা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমার প্রয়াত স্বামী সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যা কিছু প্রয়োজন, আমি করব ইনশাআল্লাহ।

 

তিনি বিদ্যালয়ে নতুন চারতলা ভবন ও ওয়াশব্লকের কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। পাশাপাশি ঝালকাঠি-২ আসনের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান।

 

সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচয়, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮:২০:৩৭ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ