কয়রায় সুপেয় পানি সংরক্ষণে ১২ পরিবারকে পানির ট্যাংক দিলেন এমপি আবুল কালাম আজাদ

হোম » খুলনা » কয়রায় সুপেয় পানি সংরক্ষণে ১২ পরিবারকে পানির ট্যাংক দিলেন এমপি আবুল কালাম আজাদ
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

কয়রায় সুপেয় পানি সংরক্ষণে ১২ পরিবারকে পানির ট্যাংক দিলেন এমপি আবুল কালাম আজাদ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় লবণাক্ততাপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের সুপেয় পানির সংকট মোকাবিলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতির আওতায় ১২টি পরিবারের মধ্যে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব পানির ট্যাংক বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

 

এ সময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান অন্তরায় সুপেয় পানির সংকট। বিশেষ করে শুষ্ক মৌসুমে নিরাপদ পানির উৎসের অভাবে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে এ সংকট অনেকটাই মোকাবিলা করা সম্ভব। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

পরে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ উত্তর বেদকাশী ইউনিয়নে ইটের দুটি সলিং রাস্তার উদ্বোধন করেন। এছাড়া মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া মধ্যপাড়া হযরত ওমর (রাঃ) জামে মসজিদের মুসল্লি ও মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৬:২১ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ