পিরোজপুরে ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

হোম » পিরোজপুর » পিরোজপুরে ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


পিরোজপুরে ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার পূর্বপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ‘ডাক দিয়ে যাই’-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপনির্বাহী পরিচালক মোছাম্মৎ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম (শামীম)।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৪২:৩৪ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ