বেনাপোল ইমিগ্রেশনে দুই স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক

হোম » খুলনা » বেনাপোল ইমিগ্রেশনে দুই স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

বেনাপোল ইমিগ্রেশনে দুই স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে পাচারের সময় ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণবারসহ এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখা। আটক মোবারক হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার তাজউদ্দীনের ছেলে।

 

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, বুধবার (৫ আগস্ট) বিকেলে মোবারক হোসেন ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।

 

পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

 

তিনি আরও জানান, শরীরের ভেতরে আরও স্বর্ণ রয়েছে কি না, সে সন্দেহে তাকে এক্স-রে করা হলেও অতিরিক্ত কোনো স্বর্ণ পাওয়া যায়নি।

 

আটক মোবারক হোসেনের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা করা হয়েছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০০:৫৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ