বাবুগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

হোম » বরিশাল » বাবুগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬


বাবুগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহতসাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহিত মন্ডল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রোহিত মন্ডল গোপালগঞ্জ জেলার পুরাতন বাজার রোড এলাকার প্রফেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রোহিত মন্ডল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানার হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:০৬:০৯ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ