সুন্দরবন সুরক্ষায় ৬০ মিলিয়ন ডলার দেবে জাতিসংঘ: পরিবেশ প্রতিমন্ত্রী

হোম » খুলনা » সুন্দরবন সুরক্ষায় ৬০ মিলিয়ন ডলার দেবে জাতিসংঘ: পরিবেশ প্রতিমন্ত্রী
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


-

 

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘ ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। পাশাপাশি সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা উন্নয়নে আরও ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

 

শনিবার (২৫ জুলাই) মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষায় আয়োজিত দিনব্যাপী নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

‘পিপলস ম্যান্ডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন’ সিরিজের অংশ হিসেবে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’সহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

 

সংলাপে দক্ষিণ-পশ্চিম উপকূলের জীবন-জীবিকা ও বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, আমীর এজাজ খান এমপি, মো. আব্দুল আলীম এমপিসহ বিশিষ্টজনেরা।

 

বক্তারা সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘ ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এছাড়া সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা নির্বাহের জন্য আরও ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। তাই আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১০ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ