ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় দুর্নীতি-দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় দুর্নীতি-দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রবিবার ● ১৯ জুলাই ২০২৬


ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় দুর্নীতি-দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

 

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে তিনি চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছেন।

 

রবিবার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। এখন একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতারা বালু উত্তোলন, নদী দখল ও গরু চুরির সঙ্গে জড়িত। তিনি দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

 

এর আগে কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন দলের নেতাকর্মীরা। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ