জুলাইয়ের ১১ দিনেই দেশে এলো ১১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

হোম » প্রবাস » জুলাইয়ের ১১ দিনেই দেশে এলো ১১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

জুলাইয়ের ১১ দিনেই দেশে এলো ১১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

সাগরকন্যা ডেস্ক 

চলতি জুলাই মাসের প্রথম ১১ দিনে দেশে ১১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে ১০ কোটি ৪৯ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এলো। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১০৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি মার্কিন ডলার।

 

এর আগে, গত জুন মাসে দেশে আসে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

 

চলতি বছরের আগের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী ছিল। মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে। মে মাসে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে।

বাংলাদেশ সময়: ৭:১২:২২ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ