নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

হোম » বরিশাল » নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
শনিবার ● ১১ জুলাই ২০২৬


নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। উদ্বোধন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রত্যেক শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগাবে এবং সেটির নিয়মিত পরিচর্যা করবে। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎও সুরক্ষিত রাখে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫০:১২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ