নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা

হোম » ঝালকাঠী » নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা
সোমবার ● ৬ জুলাই ২০২৬


নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নলছিটি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ ইফাদ মোহাম্মদ ইশতিয়াক, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলামিন মোল্লা, সাবেক পৌর মেয়র ও শহর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, দেলদুয়ার সমবায় সমিতির সভাপতি মো. ইমাম হোসেন এবং সমবায়ী মোছা. মনিয়া আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলছিটি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১২:৩০:৫২ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ