গলাচিপা পৌর গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

হোম » রাজনীতি » গলাচিপা পৌর গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬


 

গলাচিপা পৌর গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার অধীন গলাচিপা পৌর শাখার এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

পটুয়াখালী জেলা কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য গলাচিপা পৌর এলাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করবে।

 

কমিটিতে মো. রেজাউল হাওলাদারকে সভাপতি এবং মো. জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া মো. মজিবর রহমান (কেনান মিয়া) সিনিয়র সহ-সভাপতি, মোসা. নাজমা বেগম সহ-সভাপতি এবং হাজী মোজাফফর আহম্মেদ সিনিয়র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. বেল্লাল তালুকদার, মো. মিজান খান, মো. ফারুক হোসেন, মো. রুহুল মাতব্বর ও মো. ইলিয়াস হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মজিবর প্যাদা এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মাছউদুর রহমান (মাসুদ)। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিয়া ও মো. মাহাবুব খান।

 

এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে কেশব শীল, উপ-দপ্তর সম্পাদক মো. রাজা মিয়া, প্রচার সম্পাদক মো. আবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মোস্তফা কামাল (সাংবাদিক), অর্থবিষয়ক সম্পাদক মো. শাহিন মোল্লা, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক মো. ইউনুছ হাওলাদার, সহ-আইনবিষয়ক সম্পাদক মো. ইসহাক মাহামুদ, ধর্মবিষয়ক সম্পাদক মোসা. নার্গিস বেগম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খলিফা, শিক্ষাবিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার এবং সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক মো. হাসিবুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, গণতন্ত্র ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 

গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৫০:১৩ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ