মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা
রবিবার ● ২১ জুন ২০২৬


---

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই নজরুল ইসলাম(৪২)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তার বড়ো ভাই হারুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চন সরদারের ছেলে নজরুল ও হারুন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার নজরুল তাদের বাড়ির সামনে মসজিদে জোহরের নামাজ পড়ার সময় তার বড়ো ভাই হারুন মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজরত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা মসজিদ থেকে নজরুলকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমান জানান,সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত হারুন পলাতক রয়েছে, হত্যাকারী হারুনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:১৩ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ