পবিপ্রবি’র উন্নয়ন কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের পরিচালক

হোম » পটুয়াখালী » পবিপ্রবি’র উন্নয়ন কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের পরিচালক
রবিবার ● ২১ জুন ২০২৬


পবিপ্রবি’র উন্নয়ন কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের পরিচালক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর পরিচালক (উপসচিব) নিশাত জাহান।
রোববার (২১ জুন) বেলা ১১টায় তিনি বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনকালে শেরেবাংলা হল, তাপসী রাবেয়া হল, শহীদ জিয়াউর রহমান হল-১, অডিটোরিয়াম, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, ১ হাজার কেভিএ বিদ্যুৎ সাবস্টেশন, একাডেমিক ভবন ও উপাচার্যের বাসভবন পরিদর্শন করা হয়।
প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে নিশাত জাহান সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের মান বজায় রাখার আহ্বান জানান।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আবাসন সুবিধার আরও উন্নয়ন হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, প্রকল্প পরিচালক ওবায়েদুল ইসলাম, বিশেষ কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।


এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২৪ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ