প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বরিশালে আ.লীগের বিক্ষোভ মিছিল, পরে পুলিশের তল্লাশি অভিযান

হোম » রাজনীতি » প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বরিশালে আ.লীগের বিক্ষোভ মিছিল, পরে পুলিশের তল্লাশি অভিযান
রবিবার ● ২১ জুন ২০২৬


 

কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

রবিবার দুপুরে নগরীর বগুড়া রোড এলাকায় মহানগর আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীতে ওই সময় দৃশ্যমান পুলিশি তৎপরতা না থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিঘ্নে মিছিল সম্পন্ন করে দ্রুত স্থান ত্যাগ করেন।

এদিকে, মিছিল শেষ হওয়ার পরপরই বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৫৮ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ