আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল) 

 

বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার এলাকা থেকে শুক্রবার রাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পলাশ বালা (৪৫), বিদ্যাধর বালা ও রাধা বালার ছেলে এবং পলাশ বিশ্বাস (২৫), শ্রীকান্ত বিশ্বাস ও রেখা বিশ্বাসের ছেলে। তাঁদের উভয়ের বাড়ি উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার গ্রামে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইয়াবাসহ তাঁদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানায়, শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।

 

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৭:০৬ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ