রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় প্রতীকী ফাঁসি ও মানববন্ধন

হোম » বরগুনা » রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় প্রতীকী ফাঁসি ও মানববন্ধন
শনিবার ● ২৩ মে ২০২৬


রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় প্রতীকী ফাঁসি ও মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের অংশ হিসেবে বরগুনার পাথরঘাটা পৌর শহরে মানববন্ধন ও প্রতীকী ফাঁসি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় পৌর শহরের গোল চত্বরে জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট অ্যালায়েন্সের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠন ফাঁসির মঞ্চের প্রতীকী কাঠামো তৈরি করে প্রতিবাদ জানায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিল এনএসএস, সিসিডিবি, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা, দৃষ্টি মানবকল্যাণ সংস্থা, লোক মোর্চা, অ্যাকশনএইড বাংলাদেশ, সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন, এক্টিভিস্টা বরগুনাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট অ্যালায়েন্সের সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন সমাজকর্মী মেহেদী সিকদার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, জাকির হোসেন মিরাজ, চিত্ত রঞ্জন শীল, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।


এসইকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৩৫ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ