কাউখালীতে ভিজিএফের চাল বিতরণ শুরু, ১০ হাজার ২২০ পরিবার পাচ্ছে সহায়তা

হোম » পিরোজপুর » কাউখালীতে ভিজিএফের চাল বিতরণ শুরু, ১০ হাজার ২২০ পরিবার পাচ্ছে সহায়তা
বুধবার ● ২০ মে ২০২৬


 

কাউখালীতে ভিজিএফের চাল বিতরণ শুরু, ১০ হাজার ২২০ পরিবার পাচ্ছে সহায়তা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ১০ হাজার ২২০টি দরিদ্র ও অসহায় পরিবার এ সহায়তা পাচ্ছে।

 

বুধবার (২০ মে) সকালে কাউখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। পরে তিনি সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজম আলী খান, সচিব আশুতোষ বড়ালসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান সা, উপজেলার পাঁচটি ইউনিয়নের কার্ডধারীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সয়না রঘুনাথপুর ইউনিয়নে ১ হাজার ৫৯৪টি, আমড়াজুড়ি ইউনিয়নে ১ হাজার ২৪২টি, কাউখালী সদর ইউনিয়নে ৩ হাজার ৭৫৫টি, চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে ১ হাজার ৯৫৮টি এবং শিয়ালকাঠি ইউনিয়নে ১ হাজার ৬৭১টি কার্ডের বিপরীতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:২৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ