কলাপাড়ায় জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি চাল উদ্ধার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি চাল উদ্ধার
শনিবার ● ১৬ মে ২০২৬


কলাপাড়ায় জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি চাল উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

কলাপাড়ায় জেলেদের বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ী’ নামে পরিচিত ইমরান হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল ২৬টি সরকারি সিলযুক্ত বস্তায় মজুদ ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে। বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্য থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কেউ চালগুলো সেখানে মজুদ করেছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উদ্ধারকৃত চাল ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১:৪২:১৪ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ