সমুদ্র উপকূলে আকাশে রহস্যময় আলোর দেখা, এলাকায় চাঞ্চল্য

হোম » লিড নিউজ » সমুদ্র উপকূলে আকাশে রহস্যময় আলোর দেখা, এলাকায় চাঞ্চল্য
শুক্রবার ● ৮ মে ২০২৬


 

সমুদ্র উপকূলে আকাশে রহস্যময় আলোর দেখা, এলাকায় চাঞ্চল্য

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কুয়াকাটার আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় এক আলোর। শুক্রবার সন্ধ্যার দিকে আকাশে ভাসমান অদ্ভুত আকৃতির বিশালাকার আলো দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এমন দৃশ্য এর আগে তারা কখনও দেখেননি। কেউ এটিকে ভিনগ্রহের কোনো মহাকাশযান, আবার কেউ ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো উড়ন্ত বস্তু বলে ধারণা করছেন।

 

ঢাকা থেকে আসা কুয়াকাটা সৈকতে অবস্থানরত পর্যটক জীবন মন্ডল প্রশ্ন করে বলেন, ‘এটা কী কোনো মিসাইল? এরকম দৃশ্য আগে কখনও দেখিনি। ইরান-আমেরিকার চলমান উত্তেজনার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না, নাকি প্রতিবেশি দেশ ভারতের মহড়াও হতে পারে।’

 

তবে রহস্যময় ওই আলোর প্রকৃত উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১:১৭:১৩ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ