কুয়াকাটায় ‘সবুজ সাথী’ সম্মাননা প্রদান উপলক্ষে পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ‘সবুজ সাথী’ সম্মাননা প্রদান উপলক্ষে পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার ● ৮ মে ২০২৬


 

কুয়াকাটায় পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় ‘সবুজ সাথী’ সম্মাননা প্রদান উপলক্ষে পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ।

 

পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং কুয়াকাটা প্রেসক্লাবের যৌথ আয়োজনে এই সম্মাননা প্রদান ও পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং সাংবাদিক ও সংগঠক সাইদুর রহমান সাইদ।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিবেশ সংগঠক ও সাগরকন্যা অনলাইন নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক কামাল হাসান রনি।

 

সমাবেশে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মো. কামাল হোসেন গাজীকে ‘সবুজ সাথী’ সম্মাননা প্রদান করা হয়। তিনি ইতোমধ্যে ৫০ হাজার তাল গাছের চারা রোপণ করে পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩০:১৪ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ