কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

হোম » পিরোজপুর » কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬


 

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চর বাশুরী-ডুমজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গারতা এহইয়ায়ে উলূমুদ্দীন কওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা ইপিআই কর্মকর্তা এবিএম আনিসুল হকসহ সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সুস্থ করে গড়ে তুলতে শৈশব থেকেই সঠিক পুষ্টি নিশ্চিত করা জরুরি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম।’ তিনি আরও বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩০ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ