
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের যৌথ কম্বিং অপারেশনে প্রায় ৭৫ হাজার টাকা অবৈধ বাজার মূল্যের চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিরাপাড়া নদীতে কাউখালী দক্ষিণ বাজার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন এলাকা থেকে বড় বিড়ালজুড়ি এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা অবৈধ বাজার মূল্যের চরঘেরা জাল জব্দ করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।