মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার, থানায় মামলা

হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার, থানায় মামলা
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


 

মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার, থানায় মামলা

সাগরকন্যা প্রতিবেদন, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে।

 

গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দ চন্দ্র দাস (৩০), পিতা গৌরাঙ্গ দাস এবং তার সহযোগী মাইদুল ইসলাম মাল (২০), পিতা আলতাফ হোসেন মাল। তারা দু’জনই উপজেলার রুকুন্দি এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উপপরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রুকুন্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১:২১:১৯ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ