গৌরনদীতে জামিয়া মুহাম্মদিয়ার বার্ষিক আয়োজন শেষ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে জামিয়া মুহাম্মদিয়ার বার্ষিক আয়োজন শেষ
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে জামিয়া মুহাম্মদিয়ার বার্ষিক আয়োজন শেষ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার জামিয়া মুহাম্মদিয়া মাজিদিয়া চাঁদশী মাদরাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন ৮ ও ৯ এপ্রিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার নানা আয়োজন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম এ মজিদ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং সাধারণ সম্পাদক মো. জুলফিকার।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। আরও উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলী আকবার মোল্লা, উপজেলা বিএনপির সদস্য ও চাঁদশী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরদার জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুফতি বায়েজিদ আহমদ, মহতামিম, অত্র মাদরাসা।

 

আয়োজকরা সাগরকন্যাকে জানান, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামী সংস্কৃতির চর্চা জোরদার হয়।

 

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা এ আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:১২:৫০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ