মেহেন্দিগঞ্জে ষ্টীমারঘাট টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে ষ্টীমারঘাট টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


 

মেহেন্দিগঞ্জে ষ্টীমারঘাট টার্মিনাল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ষ্টীমারঘাট টার্মিনাল পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি। শনিবার বিকেলে পরিদর্শনকালে তিনি টার্মিনালের সার্বিক অবস্থা, যাত্রীসেবা এবং চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং যাত্রীসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১২:০৮ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ