গৌরনদীতে পূর্বশত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে পূর্বশত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬


গৌরনদীতে পূর্বশত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামে দুই যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোসা. ময়না বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভুক্তভোগী মো. মিঠু হাওলাদার ও তার চাচাতো ভাই মো. লিমন হাওলাদার বসতবাড়ির পাশের একটি মুদি দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারী দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল এবং তাদের গ্রামছাড়া করার চেষ্টা চালাচ্ছিল। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমরা স্থানীয়ভাবে আপস-মীমাংসা করব।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ০:০০:০০ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ