মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
বুধবার ● ১ এপ্রিল ২০২৬


 

মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

বুধবার (১ এপ্রিল) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুল হাই মল্লিক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিনুল হক বকাউল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুর রহমান এবং মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার মো. আতিয়ার রহমান।

 

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৯ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ