বাবুগঞ্জে অবৈধ মজুদ: ৫৮০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে অবৈধ মজুদ: ৫৮০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
বুধবার ● ১ এপ্রিল ২০২৬


 

বাবুগঞ্জে অবৈধ মজুদ: ৫৮০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।

 

বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার লোহালিয়া গ্রামে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ করে রেখেছিলেন হান্নান হাওলাদার। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘর থেকে উদ্ধার করা ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মজুদদারদের আইনের আওতায় আনা হবে। অভিযানকালে বাবুগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৬:৫৩ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ