কলাপাড়ায় মুক্তিযোদ্ধা বাজার পরিচালনা কমিটি গঠন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মুক্তিযোদ্ধা বাজার পরিচালনা কমিটি গঠন
সোমবার ● ৩০ মার্চ ২০২৬


 

সভাপতি রিয়াজ বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিশ্বাস আল মামুন বুলবুল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া মুক্তিযোদ্ধা বাজার পরিচালনার জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকালে বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় মো. রিয়াজ বিশ্বাসকে সভাপতি, বিশ্বাস আল মামুন বুলবুলকে সাধারণ সম্পাদক এবং মোয়াজ্জে তালুকদারকে ১ নম্বর সদস্য নির্বাচিত করা হয়। গঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাসের সুপারিশক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:০৭ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ