কলাপাড়া পৌর শহরে এক রাতেই ছয় বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়া পৌর শহরে এক রাতেই ছয় বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় এক রাতেই ছয় বাড়িতে চুরি, লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুট

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় এক রাতের মধ্যে অন্তত ছয়টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ওই এলাকার ভাড়াটিয়া রফিকুল ইসলামের বাসা থেকে নগদ ৪১ হাজার টাকা ও দুটি সোনার আংটি, ভাড়াটিয়া মোঃ আল আমিনের বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার, ঘর মালিক রেদওয়ান ইসলামের বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ভাড়াটিয়া কামাল হোসেনের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ও আনুমানিক ৮-৯ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। একই এলাকায় ঘর মালিক ফেরদৌস আহমেদ ও ভাড়াটিয়া কাওছার সিকদারের বাসা থেকেও নগদ ও স্বর্ণালংকার চুরি হয়েছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।

 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৯:২২:০৫ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ