গৌরনদীতে শর্ট পিচ প্রিমিয়ার লিগের ফাইনাল: চ্যাম্পিয়ন ড্রিম টিম ইউনাইটেড

হোম পেজ » খেলা » গৌরনদীতে শর্ট পিচ প্রিমিয়ার লিগের ফাইনাল: চ্যাম্পিয়ন ড্রিম টিম ইউনাইটেড
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬


 

গৌরনদীতে শর্ট পিচ প্রিমিয়ার লিগের ফাইনাল: চ্যাম্পিয়ন ড্রিম টিম ইউনাইটেড

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে এম সুমন স্মৃতি শর্ট পিচ প্রিমিয়ার লিগের ফাইনালে ভ্যালিয়ান্ট টাইগার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্রিম টিম ইউনাইটেড।

 

ঈদুল ফিতরের তৃতীয় দিন সোমবার রাতে উপজেলার পশ্চিম হাপানিয়া গ্রামে অনুষ্ঠিত ১৪ ওভারের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ভ্যালিয়ান্ট টাইগার্স একাদশ ৯৫ রান সংগ্রহ করে। জবাবে ৮ উইকেট হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছে জয় নিশ্চিত করে ড্রিম টিম ইউনাইটেড।

 

খেলা শেষে আয়োজক কমিটির উদ্যোগে বিজয়ী দলকে প্রাইজমানি হিসেবে ৫০০ ডলার ও ট্রফি এবং রানার্সআপ দলকে ৩০০ ডলার ও ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনট্যাক্স কনসালট্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম পিন্টু, সুমন স্মৃতি সংঘের প্রধান পৃষ্ঠপোষক ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এইচ এম রোকনুজ্জামান এবং শিক্ষক এস এম জাকির হোসেনসহ অন্যান্যরা।

 

আয়োজকরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সিজন-৫ আসরে স্থানীয় পাঁচটি দল অংশ নেয় এবং প্রতিটি ম্যাচ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। ফাইনাল শেষে অংশগ্রহণকারী অন্যান্য দল, আম্পায়ার ও সেরা খেলোয়াড়দের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৯:১৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ