সর্বশেষ
ভারতে আটক ৩৩ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত নেছারাবাদে স্ত্রীকে কু-প্রস্তাবে প্রতিবাদ করে হাসপাতালে স্বামী স্লুইসগেট জরাজীর্ণ, প্রভাবশালীদের নিয়ন্ত্রণ কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে সয়লাবে কৃষকের ভোগান্তি চরমে দুমকিতে ঈদ আনন্দ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কুয়াকাটায় ‘পায়রা’র ফ্রি চিকিৎসা ক্যাম্পে দেড় শতাধিক রোগীর সেবা বরগুনায় চিফ হুইপের দাবি: ‘আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে’ মোংলায় ঈদের রাতে চিংড়ি ঘেরের বাঁধ কেটে লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ গলাচিপার সাবেক ইউএনও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে

নেছারাবাদে স্ত্রীকে কু-প্রস্তাবে প্রতিবাদ করে হাসপাতালে স্বামী

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে স্ত্রীকে কু-প্রস্তাবে প্রতিবাদ করে হাসপাতালে স্বামী
রবিবার ● ২২ মার্চ ২০২৬


 

নেছারাবাদে স্ত্রীকে কু-প্রস্তাবে প্রতিবাদ করে হাসপাতালে স্বামী

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ফজলুল হক (৫৫) এর বিরুদ্ধে। হামলায় আহত মেহেদী হাসান বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর করফা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্ত্রী আসমা বেগম অভিযোগ করেন, ফজলুল হক দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে তার স্বামী প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার রাতে ফজলুল হক তাদের বাড়ির সামনে এসে ডাকাডাকি করে। এ সময় দরজা খুলে বাইরে গেলে মেহেদী হাসানকে ঘিরে ধরে মারধর করা হয়। পুনরায় ফজলুল হকের লোকজন এসে তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মেহেদী হাসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রবিবার (২২ মার্চ) বিকেলে আসমা বেগম বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী মেহেদী হাসান সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ফজলুল হক তার স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ফজলুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:১৭ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ