সর্বশেষ

কুয়াকাটা পৌর এলাকায় ৪ হাজার পরিবারে ঘরে ঘরে শাড়ি বিতরণ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা পৌর এলাকায় ৪ হাজার পরিবারে ঘরে ঘরে শাড়ি বিতরণ
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

কুয়াকাটা পৌর এলাকায় ৪ হাজার পরিবারে ঘরে ঘরে শাড়ি বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুয়াকাটা পৌর এলাকায় ৪ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুকের উদ্যোগে বুধবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অটোভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এসব শাড়ি পৌঁছে দেওয়া হয়।

 

এ উদ্যোগের ফলে সুবিধাবঞ্চিত নারীদের লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়নি; বরং তাদের দোরগোড়ায় পৌঁছে গেছে ঈদের উপহার। স্থানীয়রা জানান, উপকূলীয় অঞ্চলের জেলে ও দিনমজুর পরিবারের অনিশ্চিত আয়ের কারণে ঈদে নতুন পোশাক কেনা অনেকের জন্য কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে এই কার্যক্রম অসংখ্য পরিবারের মুখে হাসি ফোটিয়েছে।

 

সৈয়দ মোঃ ফারুক সাগরকন্যাকে বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষ সমানভাবে উপভোগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সামর্থ্য অনুযায়ী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

 

শাড়ি বিতরণে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, শ্রমিক দল সভাপতি মানিক ফকির, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

দোরগোড়ায় শাড়ি পৌঁছে দেওয়ার এই পদ্ধতি সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে বলেও পৌরবাসী মনে করছেন।

 

বাংলাদেশ সময়: ১৫:১৫:২১ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ