কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা, বরিশালে প্রেরণ

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা, বরিশালে প্রেরণ
সোমবার ● ১৬ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা, বরিশালে প্রেরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত বশার খানকে (৪২) স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। রবিবার রাত ১০টার দিকে চুঙ্গাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। বশার খান উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুবদল সম্পাদক এবং মৃত কালু খানের পুত্র।

 

স্থানীয় সূত্র জানায়, তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা বশারের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দ্বারা মাথার উপরিভাগে কোপ দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করা হযয়েছে। হামলাকারীরা ডান পায়ের হাঁটুর নিচে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় বলেও জানা গেছে।

 

বশারের স্ত্রী জায়েদা দাবি করেছেন, কয়েক দিন আগের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। স্থানীয় সূত্র আরও জানায়, দলের অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক বিরোধও হামলার কারণ হতে পারে।

 

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান সাগরকন্যাকে বলেন, রোগীর অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল প্রেরণ করা হয়েছে। তার মাথার উপরিভাগে ধারালো অস্ত্রের আঘাত এবং ডান পায়ের নিচের অংশে হাড়ভাঙা জখম রয়েছে।

 

কলাপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ঘটনাটি অবগত হয়েছেন। এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৮:০৫:১৩ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ