দশমিনায় অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে অটো রিকশা উপহার

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে অটো রিকশা উপহার
সোমবার ● ১৬ মার্চ ২০২৬


 

দশমিনায় অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে  অটো রিকশা উপহার

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় অঙ্কুর ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে সদর ইউনিয়নের কাজীকান্দা গ্রামের অসহায় মো: ফিরোজ ছিফাইকে একটি অটো রিকশা উপহার দেয়া হয়েছে। সোমবার বাদ আসর দশমিনা উপজেলা পরিষদ এলাকায় এই উপহার প্রদান করা হয়।

 

অঙ্কুর ফাউন্ডেশন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। গতিশীল ধারাবাহিকতায় তারা মো. ফিরোজ ছিফাইকে ৭৫ হাজার টাকার অটো রিকশা উপহার দিয়েছেন। ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে আসছে বলে জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন অঙ্কুর ফাউন্ডেশনের প্রতিনিধি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরান হোসেন, সমাজকর্মী সালাউদ্দিন এবং রাকিব হাওলাদার। অসহায় ফিরোজ ছিফাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, আমাকে আগামী দিনের উপার্জনের পথ করে দিলেন। আল্লাহ যেন অঙ্কুর ফাউন্ডেশনের সকল সদস্যকে সুখ-শান্তিতে রাখেন।

 

মো. ইমরান হোসেন বলেন, আমরা সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষকে স্বচ্ছল করতে এ সংগঠন কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতায় অঙ্কুর ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:২৯ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ