
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জের সামাজিক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মির্জাগঞ্জ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ঢাকার শাদী মহল পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মো. সাইফুল ইসলাম খান (বাপ্পি)-কে সভাপতি ও মো. ফোরকান আলমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট (আংশিক) কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ডা. এইচ. এম. আব্দুর রাজ্জাক রাজ।
কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন রাজ্জাক, যুগ্ম সম্পাদক মো. শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. শিপন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হাওলাদার ও মো. ইয়াসির আরাফাত তানিম, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসান শিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সালামাতুল্লাহ সালেহী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিরাজুল ইসলাম মিরাজ, যুব ও মহিলা বিষয়ক সম্পাদক আফসানা খানম মনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হোসেন খান এবং কার্যকরী সদস্য মো. লোকমান মৃধা।
সভায় আগামী ২০ কার্যদিবসের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইব্রাহীম শিকদার জামালী, সাইফুল ইসলাম সবুজসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘জাগ্রত মির্জাগঞ্জ’ সংগঠনটি উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ইউজি/এমআর