বরগুনায় অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

হোম পেজ » বরগুনা » বরগুনায় অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬


বরগুনায় অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা অ্যাসোসিয়েশন হল বন্দর ক্লাবের আয়োজনে প্রবাসীদের সহায়তায় একশত লোকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বন্দর ক্লাবের সদস্য সচিব সাংবাদিক রেজাউল ইসলাম টিটুর তত্ত্বাবধানে শুক্রবার বেলা ১১ টায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর ক্লাবের আহবায়ক শামসুল আলম শানু, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

রেজাউল ইসলাম টিটু বলেন, প্রতি বছর প্রবাসীদের সহায়তায় বন্দর ক্লাবের আয়োজনে বিভিন্ন সময় শীতবস্ত্র, খাদ্যদ্রব্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। আমাদের প্রচেস্টা অব্যাহত থাকবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৪:৫২ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ