পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী 

পবিত্র ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে অসহায় ও নিম্ন আয়ের ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কলেজ শিক্ষার্থী ও সমাজসেবী শুভ ঢালীর উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) পটুয়াখালীর নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের হাতে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি তুলে দেন তিনি।

 

জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের পরিবারগুলোর মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান শোওয়ার্ল্ডের সহযোগিতায় শুভ ঢালীর প্রতিষ্ঠিত ‘আরএস শুভ ঢালী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ফাউন্ডেশনের পরিচালক নাইম ইসলাম শুভ সাগরকন্যাকে বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও তিনি জানান।

 

উপহার পাওয়া স্থানীয় বাসিন্দা বারেক সরদার বলেন, শুভ তাদের এলাকার সন্তান। শীতের সময়ও তিনি কম্বল দিয়েছেন এবং সবসময় খোঁজখবর রাখেন। ঈদের আগে এমন উপহার পেয়ে তিনি আনন্দিত।

 

উল্লেখ্য, তরুণ সমাজকর্মী শুভ ঢালী বর্তমানে ঢাকার ধানমন্ডির আইডিয়াল কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি ‘আরএস শুভ ঢালী ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ